নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় লাকড়ির মিলে কাজ করায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শ্রমিক সাইদুর রহমান (২৬) নামে এক যুবক প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার বিকালে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা এ ঘটনাটি ঘটে। সাইদুর রহমান সদর উপজেলার ঝাউডাঙ্গার রামেরডাঙ্গা গ্রামের বেলায়েত হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাইদুর রহমান ঝাউডাঙ্গায় লাকড়ির মিলে শ্রমিকের কাজ করতো। কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
