ঢাকাThursday , 5 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

হেলাল উদ্দিন এমপি সাথে শ্যামনগর উপজেলা চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

admin
September 5, 2019 10:38 pm
Link Copied!

বুড়িগোয়ালিনী প্রতিনিধি: বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র, বাগেরহাট-১ আসনের বার বার নির্বাচিত সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন এমপি মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম আতাউল হক দোলন। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে শেখ হেলাল উদ্দীন এমপির খুলনার বাসভবনে শ্যামনগর উপজেলা চেয়ারম্যান ৫ম উপজেলা নির্বাচন পরবর্তী সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান মিজান, শ্যামনগর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা খালেদা আইয়ুব ডলি উপস্থিত ছিলেন। সাক্ষাৎ কালে শেখ হেলাল উদ্দীন এমপি শ্যামনগরের পর্যটন সম্ভাবনাময় এলাকাতে পর্যটন শিল্পের বিকাশ ঘটাতে জনগুরুত্বপূর্ণ কাজ করার জন্য পরামর্শ প্রদান করেন। এছাড়া তিনি সরকারি ভাবে সকল প্রকার সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।