ঢাকাThursday , 5 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় আওয়ামীলীগ নেতা হত্যাসহ পাঁচহত্যা মামলার আসামীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার

admin
September 5, 2019 11:54 am
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় আওয়ামীলীগ নেতা নজরুল হত্যাসহ পাঁচ মামলার আসামী কবিরুল ইসলামের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে সদরের কুচপুকুর বাইপাস সড়কের পাশ থেকে পুলিশ তার লাশ উদ্ধার করেছে।

নিহত কবিরুল ইসলাম সদরের কুচপুকুর এলাকার বাসিন্দা।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, কবিরুল ইসলাম একজন চিহৃত সন্ত্রাসী। তার বিরুদ্ধে আওয়ামীলীগ নেতা নজরুল হত্যাসহ পাঁচটি হত্যা মামলা রয়েছে। সম্প্রতি সে জেলখানা থেকে জামিনে মুক্তি পায়। বুধবার মধ্যরাতে কুচপুকুর এলাকায় দুইদল সন্ত্রীদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এতে কবিরুল ইসলাম নিহত হন। পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরন করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।