জয়নগর (কলারোয়া) প্রতিনিধি: কলারোয়া উপজেলার সরসকাটি করদাতা ও আয়কর সংগ্রহে আকস্মিক হানা দেন এনবিআর কর্মকর্তারা। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকালে বাজারের বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করেন জাতীয় কর বোর্ড খুলনা অঞ্চল আয়কর পরিদর্শক নুরুল ইসলাম। এনবিআর কর্মকর্তা জানান, এরই মধ্যে এসব অভিযান পরিচালনার জন্য বিভিন্ন কর অঞ্চলের কর্মকর্তাদের নিয়ে বিশেষ কমিটি গঠন করা হয়েছে। চলতি অর্থবছরের শুরু থেকেই করদাতা সংগ্রহে সর্বোচ্চ গুরুত্ব দিতে নির্দেশ দিয়ে অর্থ মন্ত্রণালয় থেকে এনবিআরে চিঠি পাঠানো হয়েছে’। অভিযান পরিচালনাকালে কয়েকটি প্রতিষ্ঠানের কর সংগ্রহ করা হয় এবং নতুন আইটিএন সনদ প্রদান করা হয়। এর মধ্যে বাজারের আসাদ হার্ডওয়্যার, হাজী মার্কেট, শাহীন ট্রেডার্সসহ বেশ কয়েকটি দোকানে অভিযান পরিচালিত হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
