রমজান নগর (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলার নব গঠিত উপজেলা আওয়ামী যুবলীগ কমিটির আহŸায়ক, যুগ্ম আহবায়ক সহ সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রমজান নগর ইউনিয়ন আওয়ামী যুবলীগ। গত ১ সেপ্টেম্বর সাতক্ষীরা জেলা যুবলীগের আহŸায়ক আব্দুল মান্নান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, শ্যামনগর উপজেলা যুবলীগের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় এবং সাংগঠনিক কার্যক্রম না থাকায় কমিটি বিলুপ্ত করে নতুন আহŸায়ক কমিটি গঠন করা হয়েছে। নব নির্বাচিত আহŸায়ক কমিটিতে এস এম জাকির হোসেন কে আহŸায়ক, মো. শরীফুল ইসলাম সোহাগ, শেখ মিজানুর রহমান, মো. আল মামুন লিটন, আব্দুল মজিদ গাজী, এস এম সাহেদ বিন হায়দার রাজিব ও প্রভাষক অলিউর রহমান কে যুগ্ম-আহŸায়ক করে ৪১ সদস্য বিশিষ্ট উপজেলা যুবলীগের আহŸায়ক কমিটি গঠন করা হয়। নব গঠিত আহŸায়ক কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন রমজান নগর ইউনিয়ন যুবীগের সভাপতি জি এম আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আল গালিব, সহ-সভাপতি প্রিতিস কুমার গায়েন, নাজমুল হাসান মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ইব্রাহিম ঢালি, খালিদ বাবু, সাংগঠনিক সম্পাদক মো. শাহিনুর রহমান, আবু ইয়াছিন, মনোদ্বীপ মন্ডলসহ ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দসহ ওয়ার্ড কমিটির সভাপতি / সম্পাদক।
