ঢাকাThursday , 5 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহের ৪র্থ দিনের স্প্রে, মশারি বিতরণ

admin
September 5, 2019 11:09 pm
Link Copied!

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় “নিজ আঙিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’ এবং দেবহাটা উপজেলাকে ডেঙ্গু মুক্ত করি” স্লোগান সামনে রেখে চলছে মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ। সপ্তাহের ৪র্থ দিনে উপজেলার ৪টি ইউনিয়নের ১২ টি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় কীটনাশক স্প্রে, মশারি ও সচেতনতামুলক টি-শার্ট এবং লিফলেট বিতরণ করেন জেলা পরিষদের সদস্য আল ফেরদাউস আলফা। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দিন ব্যাপী জেলা পরিষদের সদস্য এই সদস্যের ব্যক্তিগত উদ্যোগে কয়েকটি গ্রæপে ভাগ হয়ে এ কার্যক্রম পরিচালিত হয়। দিনের শুরুতে কর্মসূচির অংশ হিসেবে কুলিয়া ইউনিয়নের পুটিমারি, সুবর্নবাদ, টিকেট, আন্দুল পোতা, নুনে খোলা, হিজলডাঙ্গা, শশাডাঙ্গা, সখিপুর ইউনিয়নের ঈদগাহ বাজার, মাঘরী, চন্ডিপুর, চিনেডাঙ্গা, এনামপুর, কোঁড়া, নওয়াপাড়া ইউনিয়নের নাংলা, ঘোনাপাড়া, নওয়াপাড়া, ছুটিপুর, দেবহাটা সদর ইউনিয়নের দেবহাটা বাজার, বসন্তপুর, খাঁনপাড়া, শুশিলগাথী এলাকায় কিটনাশক স্প্রে করা সহ এসব কর্মসূচি পালিত হয়। ডেঙ্গু সমস্যায় মোকাবিলায় বিভিন্ন করণীয় বিষয় অবহিত করেন জেলা পরিষদের সদস্য আল ফেরদাউস আলফা। তাছাড়া ভ্রাম্যমাণ ভাবে তিনি বিভিন্ন অসহায় মানুষের মাঝে ব্যক্তিগত তহবিল থেকে মশারি ও টি-শাট বিতরণ করেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের সদস্য দুলাল চন্দ্র ঘোষ, প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, দপ্তর সম্পাদক আজিজুল হক আরিফ, ইউপি সদস্য হাফিজুর রহমান হাফিজ, মোনাজাত আলী, আরতী রানী, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সোহাগ হোসেন সহ সহ সহ এলাকার ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।