ঢাকাThursday , 5 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

admin
September 5, 2019 10:42 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে অনূর্ধ্ব-১৭ বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্ত:ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের দু’টি খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত খেলায় ধলবাড়িয়া ইউনিয়ন ২-১ গোলের ব্যবধানে বিষ্ণুপুর ইউনিয়নকে পরাজিত করে দ্বিতীয় পর্বে উন্নীত হয়েছে। এ খেলা পরিচালনা করেন সোহাগ, বাবু ও আতাউর। অপর খেলায় সাদপুর ফুটবল মাঠে দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন ১-০ গোলের ব্যবধানে মথুরেশপুর ইউনিয়নকে পরাজিত করে দ্বিতীয় পর্বে উন্নীত হয়েছে। এ খেলাটি পরিচালনা করেন আব্দুস সামাদ, সৈয়দ মোমেনুর রহমান ও রিফাত। শুক্রবার সাদপুর ফুটবল মাঠে টুর্নামেন্টের দ্বিতীয় পর্বের প্রথম খেলায় রতনপুর ও কুশুলিয়া ইউনিয়ন পরষ্পর মুখোমুখি হবে। প্রসঙ্গত, উপজেলার ১২ ইউনিয়নের অংশগ্রহণে অনূর্ধ্ব-১৭ বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্ত:ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। প্রথম পর্বে ৬ টি খেলায় বিজয়ীরা হলেন যথাক্রমে কৃষ্ণনগর, দক্ষিণ শ্রীপুর, কুশুলিয়া, নলতা, ধলবড়িয়া ও রতনপুর ইউনিয়ন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।