ঢাকাWednesday , 4 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে সাম্স’র উদ্যোগে অধিপরামর্শ সভা অনুষ্ঠিত

admin
September 4, 2019 10:40 pm
Link Copied!

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থা (সাম্স) এর উদ্যোগে অধিপরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০ টায় রমজান নগর ইউনিয়ন পরিষদ হলরুমে এক সভা অনুষ্ঠিত হয়। “ইউরোপিয়ান ইউনিয়ন” এর অর্থায়নে এবং “কাপেং ফাউন্ডেশন” এর সহযোগিতায় “সুন্দরবন অঞ্চলের আদিবাসী মুন্ডাদের ভূমি অধিকার এবং জলবায়ু পরিবর্তনে খাপ খাওয়ানোর সক্ষমতা নিশ্চিতকরণ (ইএলআরসিসিই)” প্রকল্পের আওতায় এ সভা অনুষ্ঠিত হয়। সাম্স’র নির্বাহী পরিচালক কৃষ্ণপদ মুন্ডার সভাপতিত্বে অতিথি ছিলেন- রমজান নগর ইউপি প্যানেল চেয়ারম্যান শেখ জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য মহসিন আলী গাজী, ইউপি সদস্য মো. নূরুজ্জামান, সাম্স’র প্রকল্প সমন্বয়কারী যোসেফ সরকার, শ্যামনগর আতরজান মহিলা মহাবিদ্যালয় প্রভাষক দিপঙ্কর বিশ্বাস, দলিতের প্রোগ্রাম অর্গানাইজার রতিকান্ত মুন্ডা। মূখ্য আলোচক ছিলেন রমজান নগর ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা তপন কুমার মন্ডল। এ সময় তিনি বলেন খাস জমি বন্দোবস্তে মুন্ডাদের অগ্রাধিকার দেয়া হবে। ইএলআরএসিসিই প্রকল্প ইউনিয়ন ফ্যাসিলিটেটর লক্ষী  রানীমুন্ডা, পিএইচআরইডি, প্রকল্প ইউনিয়ন ফ্যাসিলিটেটর জনাবা বাহামনি মুন্ডা। সভায় অংশগ্রহণকারীদের মধ্যে মুক্ত আলোচনায় কথা বলেন, প্রমীলা রানী মুন্ডা, উত্তম কুমার মুন্ডা এবং বাবুলাল মুন্ডা প্রমুখ। সভায় বক্তাগণ সমতল আদিবাসী মুন্ডাদের ভূমি রক্ষায় ১৯৫০ সালের প্রজাস্বত্ব আইন যথাযথ প্রয়োগ এবং পৃথক ভূমি কমিশন গঠন, সুপেয় পানি নিশ্চিত করণ এবং স্থানীয় সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় যে সকল সুযোগ সুবিধা রয়েছে সে সব সুবিধা সমূহ যাতে স্থানীয় মুন্ডারা পায় তার জন্য জোর দাবি জানানো হয়। সভাটি সঞ্চালনা করেন প্রকল্প ব্যবস্থাপক কাম হিসাবরক্ষক ইএলআরসিসিই প্রকল্প রতন কুমার সরদার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।