ঢাকাWednesday , 4 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে বায়োমেট্রিক হাজিরার উদ্বোধন

admin
September 4, 2019 10:42 pm
Link Copied!

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর বায়োমেট্রিক হাজিরার উদ্বোধন ও অ্যাসিসটিভ ডিভাইস বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০ টায় নকিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ বায়োমেট্রিক হাজিরার উদ্বোধন করা হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আক্তারুজ্জামান মিলনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করে বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সোহাগ হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজজামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আকরাম হোসেন। এ সময় শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আব্দুর রহমান, পরিমল কর্মকার, দিনেশ চন্দ্র মন্ডল। বক্তব্য শেষে ১৯১ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বায়োমেট্রিক হাজিরার উদ্বোধন করা হয়। এরপর প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের মাঝে ৮টি হুইল চেয়ার ও ৮টি ইয়ারিং এইড বিতরণ করেন প্রধান অতিথি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।