শ্যামনগর প্রতিনিধি: নারী ও শিশু ধর্ষণ বন্ধ ও ন্যায় বিচারের দাবিতে শ্যামনগরে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০ টায় শ্যামনগর বাসস্ট্যান্ড সংলগ্নে লিডার্সের আয়োজনে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। লিডার্স শ্যামনগর উপজেলা যুব ফোরামের উপদেষ্টা পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের সভাপতিত্বে ও যুব সংহতি প্রকল্পের সমন্বয়কারী দীপক চন্দ্র দে’র সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন- যুব ফোরামের সদস্যগণ, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, লিডার্সের অন্যান্য কর্মকর্তা ও মাঠ সহায়কগণ এবং লিডার্স সমাজ পরিবর্তনে যুব সংহতি প্রকল্পের উপদেষ্টা পরিষদের সদস্য আবু সাঈদ প্রমুখ। এ সময় নারী ও শিশু নির্যাতনের বা ধর্ষণের যে ঘটনাগুলো ঘটছে তা বন্ধে ও নির্যাতিত ব্যক্তিদের ন্যায় বিচার প্রাপ্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।
