ঢাকাWednesday , 4 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

রমজাননগরে নারী ও শিশু ধর্ষণের ন্যায় বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ

admin
September 4, 2019 10:18 pm
Link Copied!

রমজান নগর (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগরে নারী ও শিশু ধর্ষণের ন্যায় বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ৪ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলার রমজান নগর ইউনিয়ন পরিষদের সামনে মানুষের জন্য ফাউন্ডেশন এর সহযোগিতায় এবং ইউকে এআইডি এর অর্থায়নে সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থা (সামস্) এ অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় রমজান নগর ইউপি প্যানেল চেয়ারম্যান শেখ জাহাঙ্গীর আলম, আতরজান মহিলা মহাবিদ্যালয় প্রভাষক দিপংকর বিশ্বাস, দলিতের প্রোগ্রাম অর্গানাইজার রতিকান্ত মুন্ডা, ইউপি সদস্য-সদস্যা বৃন্দ, সমাজ উন্নয়ন কর্মী, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ এবং রমজান নগর ইউনিয়নের বিভিন্ন মুন্ডাপাড়ার মুন্ডা ছাত্র-ছাত্রী, নারী-পুরুষ উপস্থিত ছিলেন। উপস্থিত জন প্রতিনিধিবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, এনজিও প্রতিনিধিবৃন্দ এবং আদিবাসী মুন্ডা জনগোষ্ঠীর প্রতিনিধিবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। প্রতিবাদ সমাবেশে নারী ও শিশুর প্রতি নির্যাতন ধর্ষণ এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ধর্ষণ এর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড কার্যকর করার জোর দাবি জানান। এ ব্যাপারে সরকারের আইন প্রয়োগকারী সংস্থা সমূহকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখাসহ এ ধরনের অপরাধ দমনে স্থানীয় সরকার, সুশীল সমাজ, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ, ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধানগণ এবং আইন প্রয়োগকারী সংস্থাকে এক সাথে কাজ করার আহবান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।