ঢাকাWednesday , 4 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাটকেলঘাটা কলেজে জাহানারা খাতুনের স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান

admin
September 4, 2019 11:16 pm
Link Copied!

পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটা হারুণ অর রশিদ ডিগ্রি কলেজের জীব বিজ্ঞান বিভাগের প্রভাষক প্রয়াত জাহানারা খাতুন এর স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০ টায় কলেজ ক্যাম্পাসে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ারুল হকের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। অধ্যাপক ফকির আহমদ শাহের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাংসদ অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা জাহান পাপড়ি, পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম রেজা, জেলা বাকশিসের সভাপতি ও তালা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান, তালা উপজেলা বাকশিসের সভাপতি অধ্যক্ষ বিধান চন্দ্র সাধু, সাধারণ সম্পাদক অধ্যাপক মুস্তাফিজুর রহমান, তালা শহিদ মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ এনামুল ইসলাম, দলুয়া শহিদ জিয়াউর রহমান কলেজের অধ্যক্ষ বিশ্বাস রফিকুল ইসলাম, পাটকেলঘাটা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও গভর্নিং বডির সদস্য শেখ আব্দুল হাই, মরহুম জাহানারা খাতুনের স্বামী শেখ শাহাদাৎ হোসেন, কলেজের অধ্যাপক হাবিবুর রহমান, অধ্যাপক আব্দুল গফফার, অধ্যাপক রফিকুল ইসলাম, অধ্যাপক আরশাদ আলী, অধ্যাপক নাজমুল হক, অধ্যাপক রহিমা খাতুন ও শিক্ষার্থী মিজানুর রহমান প্রমুখ। এ সময় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন, কলেজের অধ্যাপক আব্দুল মালেক শেখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।