ঢাকাWednesday , 4 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটার সাবেক উপজেলা চেয়ারম্যানের মায়ের ইন্তেকাল

admin
September 4, 2019 10:11 pm
Link Copied!

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার সাবেক উপজেলা চেয়ারম্যান সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাড. গোলাম মোস্তফার মা রনজিনা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না…..রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। বুধবার (৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কুলিয়ায় নিজস্ব বাসভবনে ব্রেন স্ট্রোকজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন। ব্রেন স্ট্রোক করে প্রায় ১ বৎসর নিজ বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি ১ ছেলে ও ৭ কন্যা সন্তানসহ বহু আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমার মৃত্যুতে জেলা আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক, সমবেদনা জানানোর পাশাপাশি মরহুমার রুহের মাগফিরাত কামনা করেছেন। এছাড়া দেবহাটায় কর্মরত সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন মহল শোক এবং সমবেদনা জানিয়েছেন। বুধবার বাদ এশা মরহুমার জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। মরুহমার ছেলে অ্যাড. গোলাম মোস্তফা সকলের কাছে তার মায়ের জন্য দোয়া কামনা করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।