আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে খরিয়াটি মৎস্যজীবি সমবায় সমিতি লি. এর অন্তবর্তী ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠন করা হয়েছে। খরিয়াটি মৎস্যজীবি সমবায় সমিতি লি. কর্তৃক গঠিত অন্তবর্তী ব্যবস্থাপনা কমিটি যথাসময়ে নির্বাচন করতে না পারার কারণে সমবায় সমিতির আইন/০১ (সংশোধিত/০২ ও ১৩)এর ১৮(৭) ধারা মোতাবেক তিন সদস্যদের সমন্বয়ে ১২০ দিন মেয়াদের একটি অন্তবর্তী ব্যবস্থাপনা কমিটি পুন: গঠন করা হয়েছে। উপজেলা সমবায় কর্মকর্তা করিমুল হক গত ২৫ আগস্ট খরিয়াটি গ্রামের শরৎ রায়কে সভাপতি, একই গ্রামের রতন ঢালী ও নকুল কুমার রায়কে সদস্য করে তিন সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা দেন। কমিটির নেতৃবৃন্দ সমবায় সমিতি আইন ও বিধিমালা অনুযায়ী বিশেষ নীতি নির্ধারণি সিদ্ধান্ত ব্যতিরেকে ব্যবস্থাপনা কমিটির জন্য নির্ধারিত সমিতির স্বাভাবিক কার্যাদি সম্পাদন ও নির্ধারিত মেয়াদকালের মধ্যে ব্যবস্থাপনা কমিটির নির্বাচনের মাধ্যমে নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব ভার হস্তান্তর করবে।
