ঢাকাTuesday , 3 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় ডেঙ্গু আক্রান্ত স্বামীর চিকিৎসা করাতে গিয়ে স্ত্রীর মৃত্যু

admin
September 3, 2019 12:10 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় ডেঙ্গু আক্রান্ত স্বামীর চিকিৎসা করাতে গিয়ে স্ত্রী রহিমা বেগম (৬০) মৃত্যু হয়েছে। সোমবার রাতে খুলনার গাজী মেডিকেলে কলেজ হাসপাতালে তিনি মারা যান। স্বামী ইয়াসিন আলী ডেঙ্গু জ্বরে আক্রান্ত।

রহিমা বেগম সাতক্ষীরার কলারোয়া উপজেলার দক্ষিণ সোনাবাড়ীয়া গ্রামের ইয়াসিন আলীর স্ত্রী।

স্থানীয় সোনাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম জানান, গত শুক্রবার ইয়াসিন আলীর (৭৫) পরীক্ষার পর ডেঙ্গু ধরা পড়ে। এরপর সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সোমবার সকালে ইয়াসিন আলীকে খুলনায় রেফার করা হয়। সঙ্গে তার অসুস্থ স্ত্রী রহিমা বেগমও ছিলেন। রহিমা বেগম কিডনী ও লিভারের সমস্যায় ভুগছিলেন। স্বামীর চিকিৎসা করাতে গিয়ে খুলনার গাজী মেডিকেল হাসপাতালে সোমবার রাতে রহিমা খাতুন মারা যান।

সাতক্ষীরা সিভিল সার্জন ডা.আবু শাহিন বলেন, রহিমা বেগম নামের এক বৃদ্ধা মারা গেছেন বলে শুনেছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।