মাজহারুল ইসলাম: সাতক্ষীরা পৌরসভার বাঁকাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকেলে বিদ্যালয়ের অফিস কক্ষে কমিটির সকল সদস্যদের সম্মতিতে নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে শেখ রবিউল আখতার’কে সভাপতি ও প্রধান শিক্ষক মোছা. শাহিনা ইয়াছমিনকে সদস্য সচিব নির্বাচন করা হয়। কমিটির অন্যান্য নির্বাচিত সদস্যরা হলেন, সহ সভাপতি মো. কামরুজ্জামান, সদস্য মাখন লাল বিশ্বাস, বিদ্যোৎসাহী সদস্য রেহেনা বেগম, সদস্য অনিমা রানী মন্ডল, অভিভাবক সদস্য শেখ মমতাজ উদ্দীন, শেখ মইনুর রহমান, রেখা বেগম, মোছা. শবনম আখতার, শিক্ষক প্রতিনিধি সদস্য জি এম মজনুর রহমান।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
