দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় পুলিশের অভিযানে ১০ বোতল ফেন্সিডিলসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) গভীর রাতে তাকে কুলিয়া বহেরা বালিগাধা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত ইসমাঈল গাজী (৩৪) সাতক্ষীরা সদর উপজেলার কুখরালী গ্রামের আব্দুল মজিদ গাজীর ছেলে। থানা সূত্র জানায়, দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহার নির্দেশনা মোতাবেক গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা থানার এএসআই মাজেদুল ইসলাম সোমবার রাতে কুলিয়া এলাকা থেকে ১০ বোতল ফেন্সিডিলসহ ইসমাঈল গাজীকে আটক করেন। তার বিরুদ্ধে এসআই হেকমত আলী বাদী হয়ে দেবহাটা থানায় একটি মামলা দায়ের করেছেন। যার মামলা নং- ০২, তাং-০২-০৯-১৯। মঙ্গলবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্ল¬ব কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
