ঢাকাTuesday , 3 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন

admin
September 3, 2019 10:29 pm
Link Copied!

তালা প্রতিনিধি: ‘কৃষিই সমৃদ্ধি, পরিকল্পিত ফল চাষ-যোগাবে পুষ্টি সম্মত খাবার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে তালা উপজেলায় তিন দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ চত্বরে বেলা ১২টায় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ মেলার আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে বৃক্ষমেলার উদ্বোধন করেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ। মেলা উপলক্ষে উপজেলা মেলা চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে উপশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেলা চত্বরে এসে শেষ হয়। র‌্যালি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবল হোসেনের সভাপতিত্বে মেলা চত্বরে উপজেলা কৃষি সম্প্রাসরণ কর্মকর্তা শুভ্রাংশু শেখর দাশের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল্লা আল-মামুন। অতিথি হিসাবে বক্তব্য রাখেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন (পাপড়ী), তালা থানা ওসি মেহেদী রাসেল, তালা প্রেস ক্লাবের সভাপতি প্রণব ঘোষ (বাবলু), তালা মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান, তালা সদর ইউনিয়নের চেয়ারম্যান সরদার জাকির হোসেন প্রমুখ। আলোচনা শেষে উপস্থিত কৃষকদের মাঝে ২হাজার ৫শ’ দেশীয় ফলদ বৃক্ষের চারা বিতরণ করা হয়। মেলা উপলক্ষে বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীসহ অনেক দর্শনার্থীরা উপস্থিত ছিলেন। মেলায় দেশি বিভিন্ন ফলের গাছ ও ফল নিয়ে বিক্রেতারা দোকান সাজিয়েছেন। তিন দিনের ফলদ বৃক্ষ মেলায় দেশীয় নানান ফল ও ফলদ বৃক্ষ চারার ১৬টি স্টল বসেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।