ঢাকাTuesday , 3 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ডেঙ্গুতে উদ্বেগ, ভয় ও আতঙ্ক নয় : জেলা পরিষদ সদস্য আল ফেরদাউস

admin
September 3, 2019 10:01 pm
Link Copied!

কুলিয়া প্রতিনিধি: “নিজ আঙিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি” এই স্লোগানকে সামনে রেখে দেবহাটা উপজেলা কে ডেঙ্গু মুক্ত করতে মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহের ২য় দিনে দেবহাটা উপজেলার বিভিন্ন ওয়ার্ডে মশক নিধন অভিযান পরিচালনা করা হয়েছে। সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য আল-ফেরদাউস আলফার আয়োজনে মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দিনব্যাপী দেবহাটা উপজেলার বিভিন্ন ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টি ও মশক নিধনের অভিযান পরিচালনা করেন জেলা পরিষদের এই সদস্য। অভিযান পরিচালনা কালে জেলা পরিষদ সদস্য আল ফেরদাউস আলফা বলেন, ডেঙ্গুতে উদ্বেগ, ভয় ও আতঙ্ক নয়, সকলে সচেতন হলে ডেঙ্গু প্রতিরোধ সম্ভব। সমাজের সবাই সচেতন হওয়ার পাশাপাশি নিজ অফিস, কর্মস্থল, স্কুল-কলেজ, বসতবাড়ির আঙিনা, ঝোপ-জঙ্গল পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে স্ব-স্ব অবস্থান থেকে সকলকে উদ্যোগী হতে হবে। বাড়ির ছাদের বাগানের টব পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ফুলের টব, ভাঙা হাড়ি-পাতিল, ভাঙ্গা কলস, গাড়ির পরিত্যক্ত টায়ার, টিনের কৌটা, ড্রাম, নারিকেল বা ডাবের খোসা, যাতে করে অপ্রয়োজনীয় পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। মশাদের সম্ভাব্য উৎপত্তিস্থল সমূহ বিনষ্ট করতে হবে। পাশাপাশি দিনে বা রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে। তাছাড়া ডেঙ্গুতে আক্রান্ত নিয়ে উদ্বিগ্ন, ভীত ও আতঙ্কিত না হয়ে ডেঙ্গু মোকাবিলায় সকলের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। এ সময় পারুলিয়া ইউপি সদস্য ফরহাদ হোসেন হিরা, সখিপুর ইউপি সদস্য আকবর আলী সহ বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।