কেঁড়াগাছি (কলারোয়) প্রতিনিধি: ‘মাদক কে না বলুন’ এই স্লোগানে কলারোয়া উপজেলার কেঁড়াগাছি হাইস্কুল ফুটবল মাঠে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকেলে কেঁড়াগাছি ফুটবল একাদশ বনাম সাতক্ষীরার ঘোনা ফুটবল একাদশের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলা শুরুর ০২ মিনিটের মধ্যে কেঁড়াগাছির ০৬নং জার্সি পরিহিত খেলোয়াড় শাহারুল একটি গোল করে দলকে এগিয়ে নেয়। দুই দলের আক্রমণ পাল্টা আক্রমণের ফলে ঘোনা ফুটবল একাদশ ৪-১ গোলে জয় লাভ করে । এ সময় কেঁড়াগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি সাবেক মেম্বার মুনছুর আলী বিশ্বাস, বাঁশদহা ইউনিয়ন যুব লীগের সভাপতি আ. খালেক, কেঁড়াগাছি ইউপি সদস্য মহিদুল ইসলাম, কেঁড়াগাছি বাজারের ব্যবসায়ী মীর শওকত আলী, নাজমুল বাশার, মোকবুল হোসেন, আলমগীর হোসেন, জিল্লুর রহমান, তৌহিদুজ্জামান, সাংবাদিক ওহিদুজ্জামান, আক্তারুজ্জামান, শরিফুল ইসলাম প্রমুখ খেলাটি উপভোগ করেন। খেলাটি পরিচালনা করেন রেফারি শাহিন, রিপন, আশিক।
