নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে ‘ক’ তালিকাভুক্ত মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সুপারিশকৃত মুক্তিযোদ্ধাদের পুনরায় যাচাই-বাছাই কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০ টায় কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ যাচাই -বাছাই কার্যক্রম শুরু হয়। উপজেলার ১২ ইউনিয়নের ‘ক’ তালিকাভুক্ত ১৩১ জন মুক্তিযোদ্ধার মধ্যে প্রথম দিনে ৪ ইউনিয়নের মোট ৩৩ জন মুক্তিযোদ্ধার মধ্যে ৩২ জন মুক্তিযোদ্ধার যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। ৪ ও ৫ তারিখে অবশিষ্ট ৮ ইউনিয়নের যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হবে বলে জানা গেছে। প্রসঙ্গত, গত ২৪ এপ্রিল সহকারী সচিব এএইচএম মহাসিন রেজা স্বাক্ষরিত পরিপত্রে বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রউফকে সভাপতি, উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন ও বীর মুক্তিযোদ্ধা এসএম মমতাজ হোসেন মন্টুকে যাচাই-বাছাই কমিটির সদস্য করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
