ঢাকাTuesday , 3 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় এতিমখানায় ছাত্রের আত্মহত্যা

admin
September 3, 2019 9:53 pm
Link Copied!

কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় ইমামুল হোসেন (১৩) নামে এক এতিমখানা পড়ুয়া ছাত্রের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সে উপজেলার হুলহুলিয়া গ্রামের পারকাস আলীর ছেলে। কাজিরহাটের গোয়ালচাতর এতিমখানায় সোমবার সন্ধ্যায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে। মঙ্গলবার (৩ সেপ্টম্বর) সকালে থানার এসআই ফারুক হোসেন ও এতিমখানার শিক্ষার্থীরা জানান- সোমবার সকালে উপজেলার গোয়ালচাতর আরফান কেয়ার এতিমখানা মাদরাসার ছাত্র ইমামুল হোসেন তার নানা নুর ইসলামের বাসা থেকে ৪ হাজার টাকা নিয়ে আসে। ওই টাকার বিষয় নিয়ে তার নানা নুর ইসলাম এতিমখানায় এসে তাকে বকা দেন। পরে সে রাগ ও অভিমান করে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এতিমখানার ভিতরে গলায় রশি দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। এসময় অন্যান্য শিক্ষার্থীরা তাকে দ্রæত উদ্ধার করে কলারোয়া সরকারি হাসপাতালে নিয়ে আসলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. মাহদী আল মাসউদ তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ লাশ উদ্ধার করে সাতক্ষীরা মর্গে প্রেরণ করেছেন বলে জানা গেছে। থানার অফিসার ইনচার্জ ওসি) শেখ মুনীর-উল-গীয়াস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান- এবিষয়ে কলারোয়া থানায় একটি অপমৃত্যুর মামলা (নং-২৯/১৯) হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।