ঢাকাTuesday , 3 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে নারী-শিশু ধর্ষণ বন্ধ ও ন্যায় বিচারের দাবিতে মানববন্ধন

admin
September 3, 2019 9:37 pm
Link Copied!

সমীর রায়, আশাশুনি: আশাশুনিতে নারী-শিশু ধর্ষণ বন্ধ ও ন্যায় বিচারের দাবিতে মানববন্ধন এবং সমাবেশ করেছে উপজেলা সচেতন নাগরিক কমিটি। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় জনতা ব্যাংক চত্বরে উত্তরণ’র অপ্রতিরোধ্য প্রকল্পের সহযোগিতায় এ মানববন্ধন কর্মসূচী ও সমাবেশ অনুষ্ঠিত হয়। উত্তরণ’র ভূমি কমিটির সভাপতি মোল্যা রফিকুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ মো. আব্দুস সালাম, সদর ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন, অধ্যাপক সুবোধ চক্রবর্তী, সুশীল কুমার মন্ডল, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী তহমিনা রহিম, সম্পাদিকা শিক্ষক সেলিনা আক্তার সেলু, প্রধান শিক্ষক কামরুন্নাহার কচি, পাথেয় পরিচালক পারভীন সুলতানা লিপি, প্রদর্শক ইয়াহিয়া ইকবাল, সাংবদিক আব্দুস সামাদ বাচ্চু, এম এম সাহেব আলী, নারীনেত্রী কল্যাণী সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। মানববন্ধন-সমাবেশে জনপ্রতিনিধি, পুলিশ প্রশাসন, শিক্ষক, সাংবাদিক, স্থানীয় এনজিও প্রতিনিধি ও স্কুল-কলেজের শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন। বক্তারা নারী-শিশু নির্যাতনের মত জঘন্য কাজ থেকে সমাজের সর্বস্তরের লোকজনকে বিরত থাকার আহŸান জানানো সহ নির্যাতনের শিকার নারী শিশুদের ন্যায় বিচারের দাবি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।