ঢাকাTuesday , 3 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে ডেঙ্গু প্রতিরোধে মাঠে নামছে ন্যাশনাল সার্ভিসের কর্মী বাহিনী

admin
September 3, 2019 9:38 pm
Link Copied!

সমীর রায়, আশাশুনি: আশাশুনিতে ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পর এবার মাঠে নামছে ন্যাশনাল সার্ভিস কর্মসূচির প্রায় ১৫’শ কর্মী। এডিস মশার বিস্তার সারাদেশে ছড়িয়ে পড়ায় মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস করতে ও ডেঙ্গু সচেতনতা বিষয়ক প্রচারণায় ন্যাশনাল সার্ভিস কর্মীদের মাঠে নামার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা এ নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আজিজুল ইসলাম ‘ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে নিযুক্ত ন্যাশনাল সার্ভিস কর্মসূচির কর্মীদের বাড়ি বাড়ি গমন পূর্বক পরিচ্ছন্নতা ও সচেতনতা কার্যক্রম গ্রহণ প্রসঙ্গে’ এবং কর্মকান্ডকে সফল করতে প্রত্যেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রত্যেক দফতরের কর্মকর্তাদের লিখিতভাবে অবহিত করেছেন। চিঠি প্রাপ্তির পর থেকে ন্যাশনাল সার্ভিসের কর্মীরা স্ব-স্ব এলাকার বাড়ি বাড়ি গিয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতা বিষয়ে তাদের প্রতিদিনকার কর্মকান্ড মোবাইল ফোনে ধারণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার ম্যাসেঞ্জারে প্রেরণ করতে বলা হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা মূলক প্রচারের পাশাপাশি মশা নাশক স্প্রে করে মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস করতে প্রশাসনের ঊর্ধ্বতন মহলের আশু হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন এলাকাবাসী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।