কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জের কৃষ্ণনগর ইউপি’র সাবেক চেয়ারম্যান ডা. মোসলেম আলী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহী রাজিউন)। তিনি সোমবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টা ৪০ মিনিটে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, এক ছেলে,চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। উল্লেখ্য ডা. মোসলেম আলী ১৯৯৩ সাল থেকে ১৯৯৮ সাল পর্যন্ত কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ আওয়ামী লীগ কালিগঞ্জ উপজেলা শাখার স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্বরত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
