ঢাকাMonday , 2 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা সদরের লাবসা ইউনিয়নের বিভিন্ন জলাবদ্ধ এলাকা পরিদর্শন করলেন এমপি রবি

admin
September 2, 2019 11:05 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদরের ১৩ নং লাবসা ইউনিয়নের বিভিন্ন জলাবদ্ধ এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা -০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। সোমবার (০২ সেপ্টেম্বর) দুপুরে লাবসা ইউনিয়নের মাগুরা, তালতলা, কৈখালী ও গোপিনাথপুর এবং যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে পানিবন্দী এলাকা পরিদর্শন করেন। এসময় পানি বন্দী মানুষের সমস্যার কথা শোনেন এবং আমার জীবদ্দশায় আমার নির্বাচনি এলাকার কোন অসহায় মানুষকে কষ্ট পেতে দেব না। লাবসা ইউনিয়নসহ সাতক্ষীরা সদরের সকল এলাকার জলাবদ্ধতা দুর করে যতদ্রুত সম্ভব পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। অপরিকল্পিত চিংড়ি ঘের ও অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থাকে জলাবদ্ধতার কারণ হিসেবে দোষারোপ করেন এমপি রবি। যুব উন্নয়ন অধিদপ্তরের পার্শ্ব থেকে কালভাট দিয়ে লাবসা ইউনিয়নের মাগুরা, তালতলা, কৈখালী ও গোপিনাথপুর এলাকার পানি রথখোলার বিলে নামতো। সেই কালভাটটি সাতক্ষীরা –খুলনা সড়কের কাজ হওয়ার সময় সিডিউলে এই কালভাট থাকলেও সেটি বন্ধ হওয়ায় এ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে বলে জানান লাবসা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আলীম। এসময় উপস্থিত ছিলেন লাবসা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আলীম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, লাবসা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. আব্দুল হান্নান, ইউপি সদস্য মো. মনিরুল ইসলামসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।