ঢাকাMonday , 2 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে ১৪ কেজি গাঁজাসহ আটক ৩

admin
September 2, 2019 10:42 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ১৪ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরা-খুলনা মহা সড়কের বেতলা গ্রামের লস্কর ফিলিং স্টেশনের সামনে থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের চারাবাড়ি গ্রামের মো. ওয়াজেদ আলীর ছেলে মো. মিজানুর রহমান (৩৫), খুলনার ডুমুরিয়া উপজেলার থুকড়া শান্তিনগর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মো. শওকাত আলী (৬০) ও সাতক্ষীরা সদরের হাওয়ালখালি গ্রামের ইউসুফ আলী সরদারের ছেলে ড্রাইভার মো. মিঠু হোসেন (২৪)। গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি পুলিশের এস আই রিয়াদুল ইসলামের নেতৃত্বে এস আই মো. হাফিজুর রহমান, এস আই মিজানুর রহমান, এ এস আই বিষ্ণু কুমার ঘোষাল, এ এস আই শরীয়াতুল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে গরু বহনকারী ইঞ্জিন চালিত (আলম সাধু) গাড়ি থেকে বস্তার ভিতরে থাকা কালো পলিথিনে মোড়ানো ১৪ কেজি গাঁজা উদ্ধার করেন। এ সময় গাড়ির ড্রাইভারসহ মোট ৩ জনকে আটক করা হয়। জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) আলী আহমেদ হাশমী বিষয়টি নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।