ঢাকাMonday , 2 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাংসদ পঙ্কজ দেবনাথের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সমাবেশ

admin
September 2, 2019 11:09 pm
Link Copied!

আশাশুনি প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসবকলীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ এমপি’র বিরুদ্ধে মিথ্যা মামলা, অপপ্রচারকারীদের শাস্তির দাবিতে আশাশুনিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ সেপ্টেম্বর) বিকালে আশাশুনি উপজেলা সড়কে জনতা ব্যাংক মোড়ে এ কর্মসূচির আয়োজন করে উপজেলা স্বেচ্ছাসেবকলীগ। স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এসএম সাহেব আলির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপদেষ্টা মোছানুর রহমান খোকন। সাংগঠনিক সম্পাদক জিএম মঞ্জুরুল ইসলামের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহ-সভাপতি বাবুল আক্তার, যুগ্ম সম্পাদক গোপাল চন্দ্র সরকার, সমীরণ গাইন, গণেশ কৃষ্ণ গাইন, দিলীপ সরকার ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান। বক্তারা অবিলম্বে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ এমপি’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও তার বিরুদ্দে অপপ্রচারকারীদের শাস্তির দাবি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।