নওয়াবেঁকী (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলায় আওয়ামী যুবলীগের নব-নির্বাচিত আহ্বায়ক কমিটির আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ সেপ্টেম্বর) যুবলীগের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এ উপলক্ষে রোববার বিকেলে নব নির্বাচিত আহ্বায়ক কমিটি বিশাল আনন্দ মিছিল ও পথ সভার আয়োজন করে। সাতক্ষীরা জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুল মান্নানের সভাপতিত্বে উক্ত আনন্দ মিছিল ও পথ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস,এম জগলুল হায়দার। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা পৌর যুবলীগের সভাপতি মনোয়ার হোসেন (অনু)। এ সময় বাংলাদেশ যুবলীগ শ্যামনগর উপজেলা শাখার নব নির্বাচিত আহ্বায়ক এস এম জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম সোহাগ, শেখ মিজানুর রহমান, আল মামুন লিটন, আব্দুল মজিদ গাজী, এস এম সায়েদ বিন হায়দার রাজীব, প্রভাষক অলিউর রহমান সহ নব নির্বাচিত কমিটির সদস্য সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত হাজার হাজার সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।
