দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব ১৭ দলের প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। রোববার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় দেবহাটা ফুটবল মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আব্দুল গনি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, দেবহাটা থানার ওসি (তদন্ত) উজ্জ্বল কুমার মৈত্র, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ এবং আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই রকেট। এ সময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল হক, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, ক্রীড়া ব্যক্তিত্ব আফসার আলী মাস্টার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্বোধনি খেলায় রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন হাসান রেজা মুকুল সহযোগিতা করেন রেফারি ফারুক হোসেন ও রিংকু হোসেন। খেলায় পারুলিয়া ইউপি ফুটবল একাদশকে ১-০ গোলে হারিয়ে সখিপুর ইউপি ফুটবল একাদশের খেলোয়াড়রা বিজয়ী হয়। বিকেলের খেলায় নওয়াপাড়া ইউনিয়ন পরিষদকে ৩-০ গোলে কুলিয়া ইউনিয়ন পরিষদ জয়লাভ করে। খেলায় রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন দিলীপ কুমার। তাকে সহযোগিতা করেন রেফারি মিজানুর রহমান ও আব্দুস সাত্তার।
