ঢাকাMonday , 2 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় গ্রীষ্মকালীন স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

admin
September 2, 2019 10:43 pm
Link Copied!

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় ৪৮তম জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টায় সখিপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীনের সভাপতিত্বে উদ্বোধনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল গনি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, খেলাধুলার মাধ্যমে মন ও শরীর ঠিক রাখা যায়। একমাত্র খেলাধুলার মাধ্যমেই বিশ্বে অতি দ্রুত পরিচিতি লাভ করা যায়। আজকে ক্রিকেটের মাধ্যমে আমাদের দেশ সারা বিশ্বে পরিচয়ের পাশাপাশি একটি শক্ত অবস্থানে আছে। যুব সমাজকে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও শরীর চর্চার প্রতি মনোযোগী হতে হবে। তাছাড়া মাদকের হাত থেকে যুব সমাজকে রক্ষা করতে খেলাধুলার বেশি আয়োজন করার জন্য অনুরোধ করেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জি.এম স্পর্শ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই রকেট।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।