ঢাকাMonday , 2 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ, আহত- ৫

admin
September 2, 2019 11:19 pm
Link Copied!

তালা প্রতিনিধি: তালার উপজেলার জালালপুর মাধ্যমিক বিদ্যালয়ে মাঠে ৪৮তম জাতীয় স্কুল মাদ্রাসা ফুটবল প্রতিযোগিতাকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় ছাত্রসহ ৫ জন আহত হয়েছে। তাদেরকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহতরা হলেন, তালা উপজেলার দোহার গ্রামের নজরুল সরদারের ছেলে বাপ্পী সরদার (১০), একই উপজেলার শাহপুর গ্রামের নাইম ইসলাম (১৭), হরিহরনগর গ্রামের সেলিম সরদারের ছেলে আসিফ সরদার (১৬), ডুমুরিয়া-সাহাজাদপুর গ্রামের শাকিল ও ইয়াছিন। স্থানীয়রা জানান, সোমবার দুপুর ১টার দিকে তালা উপজেলার জালালপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে একদিকে ডুমুরিয়া মাধ্যামিক বিদ্যালয় অপরদিকে মুড়াগাছা এইচএম মাধ্যামিক বিদ্যালয় খেলা চলাকালে অনিয়মের অভিযোগ তুলে পরিকল্পিত ভাবে মাঠেই সংঘর্ষ শুরু হয়। এক পর্যায়ে তারা বিদ্যালয়ের অফিস রুমে হামলা করে। খবর পেয়ে তালা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ওই এলাকার শ্রীমন্তকাটি নতুন বাজারে আবারও নতুন করে সংঘর্ষ বাধে। জালালপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.হারুনার রশিদ জানান, আজকের খেলা বন্ধ করে রাখা হয়েছে । খেলা হবে কি না পরে জানানো হবে।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল বিষয়টি নিশ্চিত করে বলেন, সার্বিক পরিস্থিতি এখন শান্ত রয়েছে। কোন অভিযোগ পেলে প্রয়োজনীয়ও ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।