ঢাকাMonday , 2 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় অর্থের অভাবে লেখাপড়া অনিশ্চিত মেধাবী ছাত্রী সুরাইয়ার

admin
September 2, 2019 12:43 am
Link Copied!

সৌমেন মজুমদার, তালা প্রতিনিধি: তালা উপজেলার হতদরিদ্র পরিবারের সন্তান সুরাইয়া আক্তারের অর্থের অভাবে লেখাপড়া অনিশ্চিত হয়ে পড়েছে। সে চলতি ২০১৯ সালে বিজ্ঞান বিভাগ হতে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ ৫ পেয়েছে। সুরাইয়া তালা উপজেলার সদর ইউনিয়নের আগোলঝাড়া গ্রামের মো. নজরুল ইসলাম শেখ ও নাজমা বেগমের কন্যা। হতদরিদ্র পিতা নজরুল ইসলাম জানান, তার বসতভিটা ছাড়া কোন জমিজমা কিংবা আয়ের উৎস নেই। সাইকেল মেরামতের পাশাপাশি গ্রামে ছোট একটা মুদি খানার দোকান করে কোনোমতে কষ্টে সংসার চালান তিনি। স্ত্রী দীর্ঘদিন অসুস্থ, অর্থের অভাবে বিনা চিকিৎসায় ধুঁকছেন। তাছাড়া অভাবের এই সংসারে ৫জন সদস্যের ভরন পোষণ এবং তিন ছেলে মেয়েকে লেখাপড়া করানো অসম্ভব হয়ে পড়েছে। হয়তো মাঝপথে তাদের লেখাপড়াও বন্ধ হয়ে যেতে পারে। সুরাইয়াকে ভর্তি করাতে পারব কিনা এখনও তা অনিশ্চিত। এইচএসসি’র মতো এসএসসি পরীক্ষায়ও ভাল ফলাফল করেছিল সুরাইয়া। তাকে নিয়ে অনেক স্বপ্নও ছিল কিন্তু অর্থের অভাবে তাসের ঘরের মতো সে স্বপ্ন ভেঙে যেতে বসেছে। মেয়ের উচ্চ শিক্ষার ব্যাপারে চরম হতাশা প্রকাশ করে নাজমা আক্তার জানান, ভাগ্যে এমনটি হবে কখনো ভাবতে পারিনি। তার মেয়ে মেধাবী হওয়া সত্তে¡ও পড়াশোনা করানোর মতো কোন সামর্থ্য নেই। দু’বেলা ঠিকমতো সন্তানদের মুখে খাবারও তুলে দিতে পারছেন না। অর্থ দৈন্যতায় তাদের জীবনে নেমে এসেছে এক করণ পরিণতি। যে কারণে মেধাবী হওয়া সত্তে¡ও সুরাইয়ার পড়াশোনা বন্ধের উপক্রম হয়েছে। এজন্য তিনি মেয়ের পড়াশোনার জন্য সমাজের বিত্তবানদের কাছে এবং সরকারী ও বেসরকারি সহযোগিতা কামনা করেছেন। সাহায্য পাঠানোর জন্য মো. নজরুল ইসলাম, হিসাব নং- ০২০০০১৩৮৩০২৭৫ অগ্রণী ব্যাংক তালা শাখা (এজেন্ট ব্যাংক), সাতক্ষীরা অথবা ০১৭২৫-৬৬৭৪২৫ মোবাইল নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করেছেন। স্থানীয়রা মেধাবী এই শিক্ষার্থীর পড়াশোনা চালিয়ে যেতে তালা উপজেলা নির্বাহী অফিসার, সাতক্ষীরা জেলা প্রশাসক, স্থানীয় সংসদ সদস্যসহ প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।