ঢাকাMonday , 2 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ডেঙ্গু প্রতিরোধে কালিগঞ্জ বাস-মিনিবাস মালিক সমিতি ও সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের র‌্যালি

admin
September 2, 2019 12:40 am
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: ডেঙ্গু প্রতিরোধে জেলা বাস-মিনিবাস, কালিগঞ্জ বাস-মিনিবাস মালিক সমিতি এবং সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ সেপ্টেম্বর) সকাল ১১ টায় শ্রমিক ইউনিয়ন প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি রেব হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়। শ্রমিক ইউনিয়নের সভাপতি মনিরুল ইসলাম মনির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন। এ সময় তিনি বলেন, এডিস মশা নিধন করতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে। আমাদের সকলের বাড়ির আশপাশের ময়লা-আবর্জনা পরিষ্কার করতে হবে। বিশেষ করে বাড়িতে থাকা ফুলের টপ, নারিকেলের মালা, দইয়ের খুলি, টায়ার দেখলে সেগুলো নষ্ট করে দিতে হবে। এছাড়া এডিসের লার্ভা ধ্বংস করতে কীটনাশক বা কেরোসিন স্প্রে করতে হবে। সর্বোপরি সম্মিলিতভাবে সবাইকে এগিয়ে আসতে হবে। শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু তাহের রাজুর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি নাজমুল ইসলাম, তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাড. শেখ মোজাহার হোসেন কান্টু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুল হাসান নাইম, আঞ্চলিক মালিক সমিতির সভাপতি আজিজ আহমেদ পুট, কালিগঞ্জ বাস-মিনিবাস মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী রোবায়তুল ইসলাম তপনসহ শ্রমিক ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সভা শেষে বাসস্ট্যান্ড চত্বরের আশপাশের সকল ময়লা-আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।