নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় তালার শৈব মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মেধাবী ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। খলিষখালী ইউনিয়ন পরিষদ এলজিএসপি-৩ প্রকল্পের অর্থায়নে সোমবার বেলা ১২ টায় উপজেলার খলিষখালী শৈব মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্বরে মেধাবী ছাত্রীদের মাঝে উক্ত সাইকেল বিতরণ ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়।
স্কুল পরিচালনা পরিষদের সভাপতি ইউপি চেয়ারম্যান মোজাফ্ফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা- ১ আসনের সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আতিয়ার রহমান, সাংবাদিক সুভাষ চৌধুরী, প্রধান শিক্ষক কল্যানী রাণী দে, অধ্যাপক সাবীর হোসেন প্রমুখ। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরাসহ এলাকার সুধিজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে শৈব বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ২৫জন মেধাবী ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ করেন প্রধান অতিথি।
