ঢাকাMonday , 2 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে জমি দখলকে কেন্দ্র করে ককটেল বিষ্ফোরণ : হামলা ও লুট-পাটের ঘটনায় আটক ১

admin
September 2, 2019 12:43 am
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জের রতনপুর ইউনিয়নের গোয়ালপোতা গ্রামে জমিসহ ঘরবাড়ি দখলকে কেন্দ্র ককটেল বিষ্ফোরণ, হামলা ও লুট-পাটের ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। শনিবার (৩১ আগস্ট) সন্ধ্যা ৭ টার দিকে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করেন। আটককৃত ওই ব্যক্তির নাম শরিফুল হালদার (২৭)। তিনি ধলবাড়িয়া ইউনিয়নের নৈইহাটি গ্রামের ইউসুফ হালদারের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩ আগস্ট দিবাগত রাতে রতনপুর ইউনিয়নের দুলাবাল গ্রামের মৃত কওছার আলীর ছেলে সাবেক ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমানের ১৩ বিঘা জমিসহ বাড়িঘর জোরপূর্বক দখল করে কাশিশ্বরপুর গ্রামের আশরাফ আলীর ছেলে আরিফুল ইসলাম ছোটন ও তার লোকজন। ওই রাতে ছোটন ও তার লোকজন ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে পুরো এলাকায় ত্রাস সৃষ্টি করে। পরদিন সকালে পুলিশ ঘটনাস্থল থেকে ১টি পরিত্যক্ত ককটেলসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেন। পরবর্তীতে ভুক্তভোগী সাবেক ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমানের ছোট ভাই সাইফুদ্দিন বাদী হয়ে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত মামলাটি রেকর্ড করার জন্য কালিগঞ্জ থানাকে নির্দেশ দেন। আদালতের নির্দেশে মামলাটি রেকর্ড ভুক্ত হওয়ার পর উপ-পরিদর্শক চিন্ময় মন্ডল উপজেলার নাজিমগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে মামলার ৩ নম্বর আসামি শরিফুল হালদারকে আটক করেন। রোববার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।