নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জের রতনপুরে ইউনিয়নের গোয়ালপোতা গ্রামে জমিসহ ঘরবাড়ি দখলকে কেন্দ্র ককটেল বিষ্ফোরণ, হামলা ও লুটপাটের ঘটনায় আরও দ’জনকে আটক করেছে পুলিশ। সোমবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। আটককৃতরা হলেন রতনপুর ইউনিয়নের কাশিশ্বরপুর গ্রামের আরশাফ আলীর ছেলে আরিফুল ইসলাম ছোটন (৩৫) এবং একই গ্রামের আকবর হোসেনের ছেলে শফিকুল ইসলাম (২৫)। থানা সূত্রে জানা যায়, উপ-পরিদর্শক চিন্ময় মন্ডল উপজেলার ফুলতলা মোড় এলাকায় অভিযান চালিয়ে মামলার ১ নম্বর আসামি ছোটন ও ৪ নম্বর আসামি শফিকুল ইসলামকে আটক করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
