ঢাকাMonday , 2 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতে ৬ জনকে ৩৬ হাজার টাকা জরিমানা

admin
September 2, 2019 11:10 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিক থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সূত্রে জানা যায়, সোমবার বেলা ১১ টার দিকে নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন উপজেলার মথুরেশপুর ইউনিয়নের শীতলপুর গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় শীতলপুর গ্রামের মিঠুন রায়’র স্ত্রী স্মৃতি রায় এবং ওই গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে নুরুল ইসলামের বাড়ির আশেপাশে অপরিষ্কার এবং উপজেলার সদর ফুলতলা মোড়ে অবস্থিত সাতক্ষীরা ঘোষ ডেয়ারী’র মধ্যে নোংরা পরিবেশ থাকায় পরিবেশ আইনের ৫৩ ধারা মোতাবেক স্মৃতি রায়কে ৫ হাজার, নুরুল ইসলামকে ৫ হাজার এবং ঘোষ ডেয়ারির মালিক জগদীশ ঘোষকে ১০ হাজার টাকা জরিমানা করেন। পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলার মৌতলা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় মৌতলা বাজারের চাউল ব্যবসায়ী মৌতলা গ্রামের মোদন মোহনের ছেলে সজল সাহা একই গ্রামের জামাল উদ্দিনের ছেলে চাউল ব্যবসায়ী হোসেন আলীর ব্যবসা প্রতিষ্ঠানে প্লাস্টিকের বস্তায় চাউল বিক্রির অভিযোগে পাটজাত পণ্যের বাধ্যতামূলক ব্যবহার আইনের ১৪ এর ৪ মোতাবেক সজল সাহাকে ১০ হাজার এবং হোসেন আলীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ওই বাজারে অবস্থিত মৌতলা গ্রামের অজিত কুমারের ছেলে স্বপন কুমারের মিষ্টির দোকানে ডিজিটাল মিটারের মাধ্যমে ওজনে কম দেওয়ার অভিযোগে ভোক্তা অধিকার আইনের ৩৭ ধারা মোতাবেক ১ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।