ঢাকাMonday , 2 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনি সদরের দয়ারঘাট গ্রামের ভাঙন কবলিত নদীর বেড়ি বাঁধ পরিদর্শন

admin
September 2, 2019 12:44 am
Link Copied!

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি সদরের দয়ারঘাট গ্রামের ভাঙন কবলিত নদীর বেড়ি বাঁধ পরিদর্শন করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা। সাতক্ষীরা থেকে প্রকাশিত বহুল প্রচলিত দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা পত্রিকায় খবর প্রকাশিত হওয়ার পর রোববার (১ সেপ্টেম্বর) সকালে ভাঙন এলাকা পরিদর্শনকালে উপজেলা চেয়ারম্যান এবং নির্বাহী কর্মকর্তা পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে অতিদ্রæত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বলেন। উপজেলা চেয়ারম্যান বাঁধটি মেরামতের জন্য অতি দ্রæত ব্যবস্থা নেওয়া হবে বলে স্থানীয়দের আশ্বস্ত করে বলেন, আমি অতিতে যেমন দুর্যোগ, আপদে-বিপদে আপনাদের পাশে ছিলাম তেমনিভাবে ভবিষ্যতেও থাকব। দু:শ্চিন্তার কোন কারণ নেই। বাঁধটি খুব তাড়াতাড়ি মেরামত করা হবে। এ সময় সদর ইউপি চেয়ারম্যান স,ম সেলিম রেজা মিলন, পানি উন্নয়ন বোর্ডের এসও গোলাম রাব্বি, আওয়ামী লীগ নেতা মোল্যা রফিকুল ইসলাম, আব্দুস সামাদ বাচ্চু প্রমুখ উপস্থিত ছিলেন।
ক্যাপশান : আশাশুনির দয়ারঘাট গ্রামের ভাঙন এলাকা পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম ও ইউএনও মীর আলিফ রেজা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।