ঢাকাMonday , 2 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে বিলুপ্ত প্রায় দেশীয় ফলদ গাছের চারা বিতরণ

admin
September 2, 2019 11:06 pm
Link Copied!

সমীর রায়, আশাশুনি : ‘শিক্ষায় বন ও পরিবেশ আধুনিক বাংলাদেশ এ শ্লোগানকে সামনে রেখে আশাশুনিতে পরিবেশ উন্নয়নে বিলুপ্ত প্রায় দেশীয় ফলদ গাছের চারা বিতরণ করা হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) বিকালে আইডিয়াল’র বাস্তবায়নে সংস্থাটির আশাশুনি শাখা কার্যালয়ে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) এর সহযোগিতায় তিনটি সরকারি স্কুল ও উপকারভোগি প্রতিবন্ধী ও হতদরিদ্রদের মাঝে চারাগুলি বিতরণ করা হয়। আইডিয়ালের পরিচালক ডা. নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চারা বিতরণ করেন উপজেলা কৃষি অফিসার রাজিবুল হাসান। প্রকল্প সুপারভাইজার সুব্রত বাছাড়ের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য তারক চন্দ্র মন্ডল, মনিরুল ইসলাম প্রমুখ। এদিন আশাশুনি সদরের তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৮ সেট (একটি নারিকেল, কদবেল, কাগুচি লেবু ), ৪৩ জন প্রতিবন্ধী ও উপকারভোগি হতদরিদ্র পরিবারের মাঝে চারাগুলি বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।