ঢাকাMonday , 2 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা

admin
September 2, 2019 11:07 pm
Link Copied!

আশাশুনি প্রতিনিধি : ‘নিজের ঘর, নিজের আঙিনা নিজে পরিষ্কার করি ডেঙ্গুমুক্ত সমাজ গড়ি’ এ শ্লোগানকে সামনে রেখে নিজে সচেতন হই ও অন্যকে সচেতন করি এ আহ্বানে আশাশুনিতে এডিস মশা নিধন কার্যক্রম উপলক্ষে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) বিকালে উপজেলা রিসোর্স সেন্টারের সভাকক্ষে এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও রিসোর্স সেন্টার। উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অরুণ কুমার ব্যাণার্জী, নির্বাচন অফিসার সাইফুর রহমান, পিআইও সোহাগ খান, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা ফিরোজ আহম্মেদ, সমাজ সেবা কর্মকর্তা সুমনা শারমীন প্রমুখ। আলোচনা সভা শেষে ইউএনও মীর আলিফ রেজা সদরের বিভিন্ন বাড়ি বাড়ি হাজির হয়ে এডিস মশা নিধন কার্যক্রমে সচেতনতা মূলক লিফলেট বিতরণ করেন ও মশা নাশক স্প্রে কার্যক্রম পরিচালনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।