ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে স্প্রে মেশিন বিতরণ করা হয়েছে। রবিবার দুপুর ২টায় জেলা পরিষদ চেয়ারম্যান মো: নজরুল ইসলাম জেলা পরিষদ কার্যালয়ে স্প্রে মেশিন বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু, সদস্য ওবাইদুর রহমান লাল্টু, আল-ফেরদাউস আলফা, এসএম দেলোয়ার হোসেন, মো: মনিরুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা মো: খালিলুর রহমান। উল্লেখ্য- কালিগঞ্জ উপজেলায় ডেঙ্গু প্রতিরোধে ১২টি স্প্রে মেশিন বিতরণ করা হয়। এসময় তিনি বলেন- জেলার মানুষকে ডেঙ্গুর হাত থেকে মুক্ত করতে গ্রামে গ্রামে স্প্রে মেশিন বিতরণ করা হচ্ছে। বর্তমান সরকার জনগনের কল্যাণে কাজ করে যাচ্ছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
