ঢাকাSunday , 1 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরার কালিগঞ্জের কালিকাপুরে নিজ ওয়ারিশদের সম্পত্তি ফাঁকি দিয়ে সেখানে পাকা দোকান ঘর নির্মাণ ও দখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

admin
September 1, 2019 9:51 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার কালিগঞ্জের কালিকাপুরে নিজ ভাই বোন তথা ওয়ারিশদের সম্পত্তি ফাঁকি দিয়ে ভুমিসন্ত্রাসী কায়দায় আপন ভাই কর্তৃক সেই সম্পত্তিতে পাকা দোকান ঘর নির্মাণ ও দখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেন, কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামের মৃত শেখ আঃ ছাত্তারের ছেলে শেখ গোলাম বারী। তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমাদের পিতার মৃত্যুর পর তার নামিয় কালিকাপুর মৌজায় ৪১৩৪ ও ৪১৩৫ দাগে ০.৮৬ শতক সম্পত্তি আমরা ৩ ভাই, এক বোন ও আমার মাতা ওয়ারিশ সূত্রে প্রাপ্ত হই। কিন্তু আমাদের মেঝ ভাই সম্পদ লোভী, ভুমি সন্ত্রাসী চাঁদাবাজ শেখ হাবিবুল্লাহ আইন আদালতের তোয়াক্কা না করে সম্পূর্ণ গায়ের জোরে উক্ত সম্পত্তিতে পাঁকাঘর নির্মাণ শুরু করে। এ সময় আমরা ওই সম্পত্তি ওয়ারিশ হিসেবে দাবি করলে সে আমাদের হুমকি প্রদর্শন করে বলে, উক্ত সম্পত্তির ভাগ তোদের কাউকে দেয়া হবে না। একই সাথে তার পাকা দোকান ঘর নির্মাণ কাজ অব্যাহত রাখে। এ বিষয়ে স্থানীয় ওয়ার্ড মেম্বর জি এম নুরুল হক এবং প্রয়াত চেয়ারম্যান কে এম মোশারফ হোসেনসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেও সমস্যার সুরাহা হয়নি। অথচ উক্ত সম্পত্তিতে বৈধ ওয়ারেশ হিসেবে আমি, আমার ছোট ভাই শেখ নাসির উদ্দীন, বোন রোকেয়া খাতুন ও মাতা জামিলা খাতুন অংশ পাব। কিন্তু ভুমিদস্যু চাঁদাবাজ হাবিবুল্লাহ হিংস্ প্রকৃতির হওয়ায় এবং স্থানীয় ভাড়াটিয়া হাকিম বিশ্বাস, তার স্ত্রী ও দুই সন্তানের সহযোগিতায় সন্ত্রাসী স্টাইলে ওয়ারিশদের ভাগ ফাঁকি দিয়ে গায়ের জোরে সম্পত্তি দখলের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এ ব্যাপারে ন্যায় বিচারের দাবীতে বিভিন্ন দপ্তরে অভিযোগ দেয়ার খবর জানতে ভুমিদস্যু চাঁদাবাজ হাবিবুল্লাহ ক্ষিপ্ত হয়ে আরো বেপরোয়া হয়ে উঠেছে। মোবইল ফোনসহ বিভিন্ন মাধ্যমে আমার ও আমার ছোট ভাই নাসিরকে গলায় পা দিয়ে উঠে দাঁড়াবে, খুন জখম করবে মর্মে হুমকি প্রদর্শন করে। এমতাবস্থায় তিনি (গোলাম বারী) ওয়ারেশ ফাঁকি দেয়া ভুমিদস্যু চাঁদাবাজ হাবিবুল্লাহ’র বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণসহ উক্ত সম্পত্তি সঠিকভাবে ভাগ বন্টন করে যে যার অংশে ঘর নির্মাণ করতে পারেন তার ব্যবস্থা গ্রহণে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।