ঢাকাSaturday , 31 August 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়া সীমান্তে গাঁজাসহ যুবক আটক

admin
August 31, 2019 11:42 pm
Link Copied!

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ার কেঁড়াগাছি সীমান্তে কাকডাঙ্গা বিওপির বিজিবির সদস্যরা ভারতীয় এক কেজি গাঁজাসহ শাহিনুর রহমান (২১) নামে এক যুবককে আটক করেছে। সে উপজেলার রুদ্রপুর গ্রামের সামাদ সরদারের ছেলে। বিজিবি সূত্রে জানা গেছে- শুক্রবার রাতে কাঁকডাঙ্গা বিওপি’র টহল কমান্ডার হাবিলদার নুর আলম সরকারের নেতৃত্বে বিজিবি সদস্যরা মেইন পিলার ১৩/৩ এসএর ৩ আরবি সন্নিকটে কেঁড়াগাছি পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন। এসময় ৩ হাজার ৫শ টাকা মূল্যের ১কেজি ভারতীয় গাঁজাসহ ওই যুবককে আটক করে। সাতক্ষীরা ৩৩ বিজিবি’র অধিনায়ক মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ভারতীয় গাঁজাসহ ওই যুবককে কলারোয়া থানা পুলিশে সোপর্দ করা হয়। এঘটনায় কলারোয়া থানায় একটি মামলা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।