ঢাকাSaturday , 31 August 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটার চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত

admin
August 31, 2019 11:24 pm
Link Copied!

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাসুদ আনোয়ার মিলন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর জিএম আবুল কালাম। এ সময় দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, কোষাধ্যক্ষ কে.এম রেজাউল করিম, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি আবুল কালাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম, সহকারী শিক্ষক রুহিনা আক্তার, সাবিনা ইয়াসমিন, মাহমুদা খাতুন, অরুপ কুমার পাল, বন্দনা ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় বিদ্যালয়ের মেধাবী ছাত্রী সাদিয়া জামান ট্যালেন্ট পুলে বৃত্তি পাওয়ায় বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।