কলারোয়া প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের প্রাক্তন চেয়ারম্যান কলারোয়ার সর্বজন শ্রদ্ধেয় শিক্ষাগুরু প্রয়াত শেখ আমানুল্লাহ স্যারের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে তাঁর হাতে গড়া উপজেলা শিক্ষক সমিতির অফিসে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর। উপজেলা শিক্ষক সমিতি আয়োজিত ওই অনুষ্ঠানে সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্লাহ সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি সিংগা হাইস্কুলের প্রধান শিক্ষক হরিসাধণ ঘোষ, পাবলিক ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক এড.শেখ কামাল রেজা ও প্রয়াত শেখ আমানুল্লাহ স্যারের বড় মেয়ে আফরোজা খাতুন খুকু। এসময় আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন শিক্ষক সাংবাদিক দীপক শেঠ, অধ্যাপক আবুল খায়ের, অধ্যাপক রফিকুল ইসলাম, তপন কুমার মন্ডল, প্রধান শিক্ষক এবাদুল হক, প্রভাষক রফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক তপন মন্ডল, প্রধান শিক্ষক রুহুল আমিন, প্রধান শিক্ষক আব্দুল আলিম,প্রধান শিক্ষক সামছুল হক, শিক্ষক নেতা আসাদুজ্জামান আসাদ, অধ্যাপক কামরুজ্জামান পলাশ,শিক্ষক নেতা বদরুজ্জামান, সাংবাদিক মাস্টার সামছুর রহমান লাল্টু, মাস্টার শেখ শাহাজান আলী শাহীন, মাস্টার সহিদুল ইসলাম, মাস্টার উৎপল কুমার প্রমুখ। সভা শেষে প্রয়াতের মাগফিরাত কামনায় দোয়ানুষ্ঠানের আয়োজন করা হয়। স্মরণ সভা ও দোয়া পরিচালনা করেন শিক্ষক নেতা মোস্তফা বাকী বিল্লাহ শাহী। এদিকে, উপজেলার ঝাপাঘাট গ্রামের বাড়িতে সকাল থেকে শেখ আমানুল্লাহ স্যারের কবর জিয়ারত করেন ও ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মকর্তারা। উল্লেখ্য, ২০১৩ সালের ৩১ আগস্ট ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন বরেণ্য ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ।
