ঢাকাSaturday , 31 August 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ার বিশিষ্ট ব্যবসায়ী-সমাজসেবক গোলাম রব্বানীর ইন্তেকাল

admin
August 31, 2019 11:44 pm
Link Copied!

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ার বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও শিক্ষানুরাগী গোলাম রব্বানী ইন্তেকাল করেছেন। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ভারতের কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না..রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫বছর। স্ত্রী, কন্যা ও ২পুত্রসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন তিনি। মরহুমের শ্যালক কলারোয়ার বিশিষ্ট ব্যবসায়ী আজহারুল হক ও ভাগ্নি জামাতা শেখ আমানুল্লাহ কলেজের সহকারী অধ্যাপক মফিজুর রহমান জানান- ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার বিএম বিড়লা হাসপাতালে বৃহষ্পতিবার ওপেন হার্ট সার্জারি করার পর অসুস্থ হয়ে আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে ছিলেন গোলাম রব্বানী। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি মারা যান। রবিবার সকালে তার লাশ কলারোয়া পৌঁছানোর কথা রয়েছে। এদিন জোহরের নামাজের পর কলারোয়া ফুটবল মাঠে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। কলারোয়া বাজারের মরহুম আজিবুদ্দীন সরদারের বড়পুত্র গোলাম রব্বানী ছিলেন নিরহংকার একজন ব্যক্তি। মৃত্যুর আগ পর্যন্ত কলারোয়া আলিয়া মাদরাসার সহ.সভাপতি, কলারোয়া পাইলট হাইস্কুল, হামিদপুর সিনিয়র মাদরাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছিলেন দাতা সদস্য। কলারোয়া বাসস্ট্যান্ড জামে মসজিদের সভাপতির দায়িত্বে ছিলেন তিঁনি। ঢাকাগামী কে লাইন, বলাকা পরিবহনসহ সাতক্ষীরার পরিবহণ জগতে এবং ঠিকাদারি ব্যবসায় তিঁনি ও তাঁর পরিবার ছিলেন অনেকের পথপ্রদর্শক। তিঁনি সাতক্ষীরা জেলার ‘কর বাহাদুর পরিবার’ হিসেবে স্বীকৃতি প্রাপ্ত ও একাধিকবার খুলনা বিভাগের শ্রেষ্ঠ করদাতা হিসেবে সম্মাননা পেয়েছেন। সবার কাছে তিঁনি রব্বানী সাহেব নামেই পরিচিত ছিলেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এদিকে, গোলাম রব্বানীর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আবু বক্কর ছিদ্দিক, কলারোয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আরিফ মাহমুদসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।