ঢাকাSaturday , 31 August 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরাকে ডেঙ্গুমুক্ত করতে জেলা প্রশাসকের শপথ

admin
August 31, 2019 11:57 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা পৌরসভাকে ডেঙ্গুমুক্ত করতে জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল পৌর কাউন্সিলর ও কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় করেছেন। জেলা প্রশাসক এ সময় সাতক্ষীরাকে ডেঙ্গুমুক্ত করতে শপথ বাক্য পাঠ করে বলেন, “আমরা শপথ করিতেছি যে, আমরা সকলেই সম্মিলিতভাবে সাতক্ষীরাকে ডেঙ্গুমুক্ত করিব। আমরা দেশ ও জনগণের স্বার্থে এডিস মশার বংশ ধ্বংস করিব। আমরা নিজের বাড়ির আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখিব এবং অন্যদেরও বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সচেতন করিব। আমরা নারিকেলের খোলা, টায়ার, মাটির পাত্রে পানি জমতে দিব না। আমরা মশারি টাঙিয়ে ঘুমাব। আমরা বাড়ি বাড়ি গিয়ে ডেঙ্গুর বিরুদ্ধে জনসচেতনতায় প্রচার করিব। হে প্রভু! আমাদের শক্তি দাও। আমরা যেন ডেঙ্গুমুক্ত দেশ গড়ে তুলতে পারি। আমিন। ” শনিবার সকালে পৌরসভা চত্তরে এভাবে শপথ বাক্য পাঠ করার পর জেলা প্রশাসক প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে ডেঙ্গুর বিরুদ্ধে কাজ করার নির্দেশ দেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বদিউজ্জামান, সহকারী কমিশনার সজল মোল্যা, কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু, শেখ শফিক উদ দৌলা সাগর, শফিকুল ইসলাম বাবু, শাহিনুর রহমান শাহিন, আব্দুস সেলিম, শহিদুল ইসলাম, অনিমা রানী সরকারসহ প্রমুখ। জেলা প্রশাসক শপথের পর পৌরসভার বাড়ি বাড়ি গিয়ে ডেঙ্গুর বিরোধী সচেতনতামূলক প্রচার চালান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।