পাটকেলঘাটা প্রতিনিধি: শোকাবহ আগস্ট পালনের অংশ হিসেবে পাটকেলঘাটা হারুণ অর রশিদ ডিগ্রি কলেজে বৃক্ষরোপণ ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচী পালন করা হয়েছে। শনিবার (৩১ আগস্ট) সকাল ১০ টায় কলেজ ক্যাম্পাসে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ারুল হকের নেতৃত্বে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়। এ সময় কলেজের অধ্যাপক ফকির আহমদ শাহ, অধ্যাপক আব্দুল গফফার, অধ্যাপক আহলাদ চন্দ্র ঘোষ, অধ্যাপক রকিব মাহমুদ, অধ্যাপক সরদার নুরুল ইসলাম, অধ্যাপক নাজমুল হক, প্রদর্শক হায়দার আলী সহ কলেজের শিক্ষক কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী কলেজে কয়েকটি ফলজ, বনজ ও ভেষজ বৃক্ষরোপণ করা হয়। এছাড়া ডেঙ্গু প্রতিরোধে কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের সমন্বয়ে কলেজ ক্যাম্পাসের আশ-পাশের গ্রাম গুলোতে সচেতনতামূলক ক্যাম্পেইন করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
