নওয়াবেঁকী (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগরের নওয়াবেঁকীতে এক রাতে মসজিদ স্কুলসহ শনিবার দিনের আলোতে চুরির অভিযোগ পাওয়া গেছে। নওয়াবেঁকী বাজার জামে মসজিদের দান বাক্স ভেঙে টাকা চুরি সংঘটিত হয়েছে। শুক্রবার আনুমানিক রাত ১১টার দিকে চুরিটি সংঘটিত হয়েছে বলে জানান নওয়াবেঁকী বাজার জামে মসজিদ কমিটির সভাপতি মো.লোকমান আহমদ। তিনি আরো জানান মসজিদের সামনে থাকা ইট দিয়ে গাথা দান বাক্সটি ওপরের অংশে লোহার শাবল দিয়ে ভেঙে দান বাক্সে থাকা টাকা নিয়ে যায় চোরেরা। মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানায় প্রশাসনের কাছে, চোর শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন মুসুল্লিরা। এ মসজিদে নওয়াবেঁকী বাজারের ব্যবসায়ীরা সহ স্থানীয়রা নামাজ আদায় করে। একই রাতে মসজিদের পাশে অবস্থিত নওয়াবেঁকী কিন্ডার গার্টেন স্কুলে চুরির উদ্দেশ্যে চোরেরা হামলা চালায়। স্কুলের অধ্যাক্ষ অধ্যক্ষ আল মামুন (নাইম) জানান, অফিস কক্ষের তালা ভেঙে ভিতরে থাকা স্টিলের আলমারিসহ টেবিলের তালা ভেঙে টাকা না পেয়ে প্রয়োজনীয় কাগজ পত্র তছনছ করে চোরেরা। অন্যদিকে আটুলিয়া ইউনিয়নধীন বয়ারশিং চৌরাস্থা জামে মসজিদের ছোলারের ব্যাটারি ও মাইক সেট চুরির খবর পাওয়া গেছে। অন্যদিকে বড়কুপট কিত্তির ছিলির আলমের বাড়িতে দিনের আলোতে সকাল ১০ সময় চুরি সংঘটিত হয়েছে। এসময় বাড়িতে কেও না থাকার সুযোগে স্বর্ণালংকার সহ নগদ অর্থ চুরি করে নিয়ে যায়। একই রাতে পাশাপাশি দুই স্থানের মসজিদ সহ একটি বাড়িতে চুরিতে ক্ষুব্ধ এলাকা বাসী। চুরির সাথে জড়িতদের আইনের আওতায় এনে জনসম্মুখে শাস্তির দাবি করেছে ইউনিয়বাসী।
